শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

মানববন্ধন 

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করছে। সম্প্রতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করে। সমিতির ডিজিএম সুপ্রীয়া সমাদ্দার এময় আয়োজনের নেতৃত্ব দেন। এ বক্তব্য রাখেনএ জি এম খালিদুজ্জামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানাবিধ বৈষম্যের প্রতিবাদে মাগুরায় দুই দফা দাবিতে পল্লী বিদ্যুতের  মানববন্ধন। সমিতির ডিজিএম সুপ্রীয়া সমাদ্দার এসময় আয়োজনের নেতৃত্ব দেন। এ বক্তব্য রাখেন ডিজিএম খালিজ্জুমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন 

মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œà¦®à¦¾à¦¨à§‡à¦° বৈদ্যুতিক মালামাল, গ্রাহক পর্যায়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, কর্মকর্তা-কর্মচারিদের চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তভিত্তিক চাকরি নিয়মিত করা সহ ২ দফা দাবিতে মাগুরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা

মাগুরা সংবাদদাতা : কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সাসনে রেখে মাগুরায়  জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।

র‌্যালি সমাবেশ 

গাইবান্ধা সংবাদদাতা : জাতিসংঘে ৭৯তম সাধারণ পরিষদে যোগদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহম্মদ ইউনুস বাংলাদেশে সম্মান বয়ে আনায় গাইবান্ধায় একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্নয়ন পার্টি (বিইউপি) গাইবান্ধা জেলা শাখা এই র‌্যালি সমাবেশের আয়োজন করে।

মতবিনিময় ও পুরস্কার বিতরণ 

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ‘শিক্ষা, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক মতবিনিময় ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মতবিনিময় ও পুরস্কার বিতরণ করা হয়। 

কন্যা শিশু দিবস পালিত 

আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।  আমতলী উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক প্রশিক্ষক শামসুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারেক হাসান অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আমতলী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সবুজ মিয়া প্রমুখ।

দাওয়াতী সমাবেশ 

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিরামপুর পৌরসভা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বিরামপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হলরুমে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বিরামপুর পৌরসভার সভাপতি ডেন্টিস্ট রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম। 

কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

মেহেরপুর সংবাদদাতা : দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির  কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি এ কর্মসূচি পালিত হয়। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে  এজিএম (এম এস সদস্য) মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির  ডিজিএম (কারিগরি) শ্যামল মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতি  বামুদী জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়াল মোঃ রাহাজুল ইসলাম, লাইনম্যান ( গ্রেট ২) মোঃ রাজিব আহমেদ, মিটার রিডার ম্যাসেঞ্জার মোঃ সাজন মোল্লা প্রমুখ।

আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদাতা: সরাইল উপজেলার, বিকাল বাজারের ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ইসলামী ব্যাংক হল রুমে রোববার সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিকচ্ছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এবাদুল হক মৃধা, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাও: মো: কুতুব উদ্দিন, জুনাইদ হাসান,  উপজেলা আমির এড: মো: মনিরুজ্জামান মিয়া প্রমুখ।

আলোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, ইসলামী সঙ্গীত, কিরাত, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক মাওলানা নুরুন্নবী এর উপস্থাপনায় অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দ্বিবার্ষিক নির্বাচন 

মণিরামপুর (যশোর) সংবাদাদতা : এসএম মজনুর রহমান (সমকাল ও লোকসমাজ) সভাপতি এবং মোতাহার হোসেন (যুগান্তর ও সমাজের কথা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর à§§ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে এসএম মজনুর রহমানের প্রাপ্ত ভোট সংখ্যা à§©à§§, মোতাহার হোসেনের প্রাপ্ত ভোট সংখ্যা ২৮। সহ-সভাপতি পদে  ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোস্ট) ও জিএম ফারুক আলম (যায়যায় দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমাবেশ অনুষ্ঠিত 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পোল্লাডাংগা বাজারে মাদকবিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। পোল্লাডাংগা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সভাপতি মো: ইসরাইল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও: গোলাম কবির।

মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূটি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। 

প্রবীণ দিবস 

শৈলকুপা, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এস এম কোবাদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

অনলাইন আপডেট

আর্কাইভ